সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে একযোগে রাজশাহীর ১৫৫টি ও সিলেটের ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
সিটি নির্বাচন
সিটি নির্বাচনে ৪টার পরেও ভোট দেয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। নির্বাচন কমিশনার বলেন, ৪টার পরেও কেউ ভোটের লাইনে থাকলে ভোটদানের সুযোগ পাবেন তিনি।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার নগরীর বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে দেড় হাজার ইভিএমসহ নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। রোববার (১১ জুন) দুপুরে শহরের শিল্পকলা একাডেমি থেকে এসব মেশিন বুঝে নেন প্রিজাইডিং অফিসার।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে সব ধরনের নাশকতা প্রতিরোধ ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে প্রায় সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক চেকপোস্ট, তল্লাশি অভিযান, যানবাহন আটকসহ প্রতিটি ওয়ার্ডে মোবাইল টিম গঠন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
আগামী মাসে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সোমবার গাজীপুর থেকে বরিশাল এসে পৌঁছেছে ১৫ শ’ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।শুক্রবার (২৬ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন তিনি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আট প্রার্থী। এতে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
খুলনা সিটি কপোরেশনের নির্বাচন আগামী ১২ জুন। এ নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়রপ্রার্থীসহ ১৭৯ জন। শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।